সোমবার, ৬ জানুয়ারি, ২০১৪

Vokta কে Votka

আজকে সকালে গভ্ট ইনফো থেকে আসা মেসেজ:

"Vokta hisabe khatigrasto hole ovijog korun. Promanito hole zarimanar 25% paben. TCB Bahban. Karwan Bazar."

আমার মত আর কে কে Vokta কে Votka পড়েছেন? 

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

পেট-ভরা লাউ

ওকে।  এবার একটু সিরিয়াস কথা বলি। একদমই আমার ব্যক্তিগত মতামত। যে কেউ ভদ্র ভাষায় মন্তব্য করতে পারেন। 

আওয়ামিলিগ গত বেশ কিছুদিন ধরে নির্বাচনের নামে যা করলো, তাকে "গলা টিপে গণতন্ত্র-হত্যা" বা সহজ কথায় "স্বৈরশাসন" বললে ভুল হবে না।  

জানি, এইপর্যন্ত পড়ে বিএনপি সমর্থক বন্ধুরা মাথা দুলিয়ে আমার সাথে সহমত জানাচ্ছেন। 

এবার নেক্সট প্রসঙ্গে আসি।  একটু ভেবে বলুন তো, এত দুর্নীতির পরও সাধারণ মানুষ রাস্তায় নামছে না কেন? প্লিজ, দয়া করে "পুলিশের লাঠির ভয়", "ছাত্রলীগের পান্ডাদের ডান্ডার ভয়" ইত্যাদি লেইম লজিক দিবেন না।  এর থেকে বড় ভয় ৯০'এ ছিল, তারপরও রাজপথে নামতে মানুষ দ্বিধা করেনি। 

এতকিছুর পরও আমজনতা রাস্তায় নামছেনা, বিক্ষোভে ফেটে পড়ছেনা - তার কারণ হলো অল্টারনেটিভ হিসেবে বিএনপি-জামাত-জোট'কে মেনে নেয়ার মত ক্রেডিবিলিটি তারা কোনভাবেই অর্জন করতে পারেনি। জনতা ভাবছে লাউ আর কদু যেহেতু একই, ইটস বেটার টু হ্যাভ "পেট-ভরা লাউ" দ্যান "ক্ষুধার্ত-কদু"। ক্ষমতায় এসেই খাই-খাই তো আর শুরু করবেনা।  

কিন্তু ...

একটা শক্তিশালী বিরোধীদল ছাড়া "পেট-ভরা লাউ" যে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সেটা বুঝতে কিন্তু খুব একটা বুদ্ধি খরচ করতে হয়না।  "পেট-ভরা লাউ" এখন এতটাই পাওয়ারফুল, যে আমাদের কথা তাদের কানে ঢুকবে না; ইনফ্যাক্ট, যারা ক্ষমতায় থাকে, তাদের কানে কখনই আমজনতার কথা ঢোকেনা। তাই জনগনের শেষ ভরসা - বিরোধীদলের কাছে আমার আকুল মিনতি - দয়া করে মানুষের দাবিটা বুঝুন, নিজেদের কাজকর্মের মাধ্যমে মানুষের চাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করুন, ময়লা-আবর্জনা শরীর থেকে ধুয়ে-মুছে পবিত্র হোন; দেখবেন এই জনগণই মিছিল করে বালুর ট্রাক সরাতে গেছে, এই জনগনই রাজপথে নেমে আবার স্বৈরাচার-বিরোধী স্লোগান দিচ্ছে এবং সেজন্য আপনাদের পকেট থেকে এক পয়সাও খরচ হচ্ছেনা! 

যেটা আগেও একবার বললাম, ক্ষমতায় যারা থাকে, তাদের কান পর্যন্ত সাধারণত জনতার আওয়াজ পৌঁছে না, তারপরও একটু বলি। ইতিহাস কিন্তু বলে আসছে ৫ বছরের টার্ম পার করার সম্ভাবনা আওয়ামীলীগের নেই বললেই চলে। যদি সত্যিই ইতিহাসকে ভুল প্রমান করতে চান, একটু আত্মপলব্ধির জায়গাটা নিয়ে কাজ করুন। ঠিক মানুষগুলিকে ঠিক জায়গায় রাখুন, কথাবার্তায় সংযত হোন, সত্যি-সত্যি দুর্নীতির বিরুদ্ধে ভালকিছু করুন - আর একটু নমনীয় হোন; বিরোধীদলের নেত্রীর পিছনে সারাক্ষণ লেগে থাকাটা প্রধানমন্ত্রীর শোভা পায়না। দেশ নিয়ে বেশি ভাবুন, দল আর ক্ষমতা নিয়ে না।  দেখবেন, ৫ বছর কেনো, ২৫ বছরেও কেউ আপনাদের গদি থেকে নামাতে পারবেনা। 

৯০'এ আমরা সামনে কি আছে জানতাম না।  আপনাদের সবাইকেই দেখা হয়ে গেছে আমাদের; তার মানে, আপনারা যদি না শুধরান তাহলে সামনে কি আছে এবার জানি আমরা। 

সামনে খুব খারাপ দিন আসছে। তাই, সময় থাকতেই বোধদয় হোক সবার। আমীন। 

খবরের হেডলাইন

"সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্যে জনগনকে ধন্যবাদ দিয়েছে আওয়ামিলিগ।"
"প্রহসনের এই নির্বাচনকে সম্পূর্ণরূপে প্রত্যাখান করার জন্যে জনগনকে ধন্যবাদ দিয়েছে বিএনপি।"

আজকের সন্ধার খবরের এই দুইটা হেডলাইন যারা গতকাল রাতে জানতেন না, তারা "ডিসলাইক" চাপুন, যারা জানতেন তারা "লাইক" বা "শেয়ার" চাপুন। 

[বাই দা ওয়ে, এই নির্বাচনে যদি "ডিসলাইক" পরাজিত হয়, "লাইক-শেয়ার" জোট বলবে নির্বাচন সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ হয়েছে এবং "ডিসলাইক"-প্রার্থী বলবে নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে। খিক খিক] 

বাঙালী একটি বীরের জাতি

সরকারী দলের সাপোর্টাররা আজকে বীরের মত ভোট সফল করছেন।
বিরোধী দলের সাপোর্টাররা আজকে বীরের মত ভোট ভন্ডুল করছেন। 
আমজনতা আজকে বীরের মত ফেইসবুক কোপাচ্ছে আর গলিতে ক্রিকেট খেলছে। 

"বাঙালী একটি বীরের জাতি" - প্রমানিত। 

[আমাকে যেকোনো এক দলে ফেলে দিয়েন। নাথিং রিয়ালি ম্যাটার্স।]

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

বিয়ে বিয়ে

জয়ী জীয়ন'কে কবিতা শিখিয়েছে। 

জয়ী বলে: "চাঁদ উঠেছে ফুল ফুটেছে, কদমতলায় ..."
জীয়ন বলে: "তেএএএ"
জয়ী বলে: "হাতি নাচছে ঘোড়া নাচছে, সোনামনির ..."
জীয়ন বলে: "বিয়েএএএ"

এরপর তাকে আরো কিছু  কবিতা শেখানো হলো।  

আমি অফিস থেকে বাড়ি ফেরার পর, মেয়ে মহা উত্সাহে বলল: "বাবা, জানো, জীয়ন আরো ২টা কবিতা শিখেছে।"
আমি বললাম: "বেশ।  ডাক জীয়নকে। নতুন কবিতা শুনি।"

জয়ী বলে: "তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলাব্যাঙের... "
জীয়ন বলে: "বিয়েএএএ"
জয়ী বলে: "খায় দায় গান গায়, তাইরে নাইরে ..."
জীয়ন বলে: "বিয়েএএএ"

জয়ী মহা বিরক্ত: "উফ্ফ, এইটা বিয়ে না ভাইয়া, এটা অন্যটা। আচ্ছা, অন্যটা বলি।"

জয়ী বলে: "আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ..."
জীয়ন মহা উত্সাহে বলে: "বিয়েএএএ"
জয়ী চোখ পাকিয়ে বলে: "এত ডাকি তবু কথা কয় না কেন  ..."
জীয়ন আরো উত্তেজিত হয়ে চিত্কার দিয়ে বলে: "বিয়েএএএ"

জয়ী কাঁদো কাঁদো চেহারা করে বলে: "বাবাআআ, ও খালি বিয়ে বিয়ে করছে ক্যান?"

আমিও তো বুঝতেসি না রে মা।  ছেলে আমার এই বয়সেই বিয়ে বিয়ে ক্যান করতেসে !!! 

এ কিসের আলামত গো খোদা? এ কিসের আলামত? 

গভট ইনফো

এইচ এইচ পি কে জি রেএএএএএ 
এইচ এইচ পি কে জি...

বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিস নিয়ে আমি মহামুগ্ধ। ফ্রি একটা সার্ভিস দিচ্ছে ওরা কিছুদিন ধরে - ও-এম-জি সুপার সার্ভিস। গভট ইনফো নামে একটা নম্বর থেকে প্রতিদিন জটিল জটিল জোকস পাঠায়, এবং অবাক ব্যাপার হলো, এর জন্য এক পয়সাও চার্জ করে না !!! 

আজকে সন্ধায় একটা পাঠালো - 

"আপনার ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনার ভোট আপনার পছন্দ। দায়িত্বশীল ভাবে পছন্দের প্রার্থীকে, দেখে শুনে বুঝে আপনার ভোট দিন - ইলেকশন কমিশন।"

হা হা হা, লোল লোল লোল ... .. ভোট দিব ক্যামনে রে চাচ্চু? আমার এলাকায় তাপস ভাই তো কবেই ওয়াকওভার পেয়ে গেসে :) 

সন্ধায় পাঠালো আরেকটা। ঐটা আরো ফানি। 

"ভোট বিক্রি তো বিবেক বিক্রি, ভোট বিক্রি করবেন না।  নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোস্সে। নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন - ইলেকশন কমিশন।" 

হা হা হা, লোল লোল লোল ... ভোটই তো নাই গো চাচ্চু, বেচুম কারে?

পুরাই এইচ এইচ পি কে জি রেএএএএএ 
এইচ এইচ পি কে জি...

বাই দা ওয়ে, আর কে কে ফ্রি'তে গভট ইনফো'র জোকস গিফট পাচ্ছেন? 

বুধবার, ১ জানুয়ারি, ২০১৪

হাইকোর্ট

আবারও আপনাদের একটুখানি টেন্স শিখাই ...

অতীতকাল:  পাবলিক পিটাইলে হাইকোর্ট যাইতে হয়। 
বর্তমানকাল: পাবলিক পিটাইতে হাইকোর্ট যাইতে হয়।